শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৩ পিএম, ২০২২-০৮-০৮
ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ রক্সি পেইন্ট এর এরিয়া ম্যানেজার লোকমান হত্যাকারী সহ দুই জন গ্রেফতার ।
সূত্র জানায় গত ০৩ আগষ্ট ২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘাটিকার সময় ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গলির পাশে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। পরবর্তীতে মৃতদেহটি রক্সি পেইন্ট কোম্পানি লিমিটেড এর কুষ্টিয়া অঞ্চলের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন এর বলে তার স্ত্রী শনাক্ত করে। নিহত লোকমান হোসেন গত ০১ আগষ্ট ২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় কুষ্টিয়া শহরে তার ভাড়া বাসা হতে কোম্পানির মালের অর্ডার নেওয়া ও বকেয়া বিল আদায়ের জন্য ভেড়ামারা এলাকার উদ্দেশ্যে বের হন। ঐদিন বিকেলে তার স্ত্রী লোকমান হোসেন এর মোবাইল ফোনে কল দিলে ফোন বন্ধ পান এবং এরপর থেকে লোকমান হোসেন নিখোঁজ হন। এ ঘটনার প্রেক্ষিতে তার স্ত্রী গত ০২ আগষ্ট ২০২২ ইং তারিখে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় তার স্বামী নিখোঁজ বলে একটি সাধারন ডায়েরি করেন।
উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের স্ত্রী জিন্নাত আরা টুম্পা বাদী হয়ে ৩ আগষ্ট ২০২২ ইং তারিখ ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৬, তারিখ-০৩/০৮/২০২২, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত হত্যাকান্ডটি বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রæতিতে, আসামিদের গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২ এর একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সহায়তায় গত ০৭ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ০৬:৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার এলাকা হতে উক্ত মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ সোহানুর রহমান সোহান (২২), পিতা-মোঃ দর্পণ আলী এবং ২। মোঃ দর্পণ আলী (৬১), পিতা-মৃত দাউদ খন্দকার @ মতিয়ার রহমান, উভয় সাং-দক্ষিণ রেলগেইট পৌর চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি সোহানুর রহমান সোহান এর দেখানো মতে হত্যাকান্ডের স্থান ‘দর্পণ হার্ডওয়্যার’ এর ভাড়াকৃত গোডাউন হতে হত্যাকারীদের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ২নং আসামি মোঃ সোহানুর রহমান সোহান লোকমান হোসেন হত্যাকান্ডে তার সক্রিয় অংশগ্রহনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। নিহত লোকমান হোসেন ভেড়ামারা উপজেলায় অবস্থিত দর্পণ হার্ডওয়্যার এর নিকট কোম্পানির বকেয়া বিল আদায়ের উদ্দেশ্যে গেলে উক্ত দোকানের মালিক মোঃ দর্পণ আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল র্যাভেন তার বাবা কর্তৃক তার নিকট প্রদত্ত বকেয়া টাকা কুক্ষিগত করার উদ্দেশ্যে লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে র্যাভেনের ছোট ভাই সোহান ভিকটিমকে তাদের ভাড়াকৃত গোডাউনে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা প্রান্ত ইসলাম সাব্বির (২১), পিতা- মোঃ শেরেগুল ইসলাম এবং ৪ নং আসামি মোঃ শুভ (২৩), পিতা- মোঃ তাহাজ, উভয় সাং-কাচারিপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদের সহযোগিতায় ভিকটিমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং শ^াসরোধ করে হত্যাকান্ড সম্পন্ন করে। হত্যাকান্ডের পরের দিন সকালে সোহান তার বাবা দর্পণ আলীকে বিষয়টি জানায়। তখন দর্পণ আলী সোহানকে মৃতদেহটি গুম করে ফেলার নির্দেশ দেয়। ২ আগষ্ট ২০২২ তারিখ নিহত লোকমানের খোঁজে তার স্ত্রী দর্পণ হার্ডওয়্যার এ আসলে দর্পণ আলী জানায় যে, লোকমান আগেরদিন তার দোকানে এসেছিল এবং বকেয়া টাকা নিয়ে চলে গেছে। একই দিন গভীর রাতে র্যাভেন এর বন্ধু জীবন এবং দর্পণ হার্ডওয়্যার এর কর্মচারী তুহিন এর পাহাড়ায় ভিকটিম এর মৃতদেহ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে ফেলে রাখে। ০৩ আগষ্ট ২০২২ তারিখ সকালে পুলিশের প্রেফতার এড়াতে দর্পণ আলী তার ছোট ছেলে সোহানকে নিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited